ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলা থেকে গাঁজাসহ মিঠুন (৪৮) নামে এক মাদক কারবারি আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

সোমবার দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নের কোকিল গ্রামের ডাঙাপাড়ার শাহাপুরবাজার-নয়াপুকুর-নানাইচগামী কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের পর র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি ওই উপজেলার রামরামপুর গ্ৰামের ইদ্রিস আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী উপ-অধিনায়ক আমিনুল ইসলামের নেতৃত্বে দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নের কোকিল গ্রামের ডাঙাপাড়াস্থ শাহাপুরবাজার-নয়াপুকুর-নানাইচ গামী কাঁচা রাস্তার ওপর অভিযান চালায়। এসময় ১ কেজি ৮০০ গ্ৰাম গাঁজাসহ মিঠুনকে হাতেনাতে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্ৰেপ্তারের পর মিঠুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেন।

আটকের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১১:৫৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২