ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

মেয়র আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানালো শিল্পী সমিতি

বিনোদন ডেক্স : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চ। দিনটি উদযাপনের লক্ষ্যে চলচ্চিত্রের ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র আহ্বায়ক কমিটি বর্ণিল আয়োজন হাতে নিয়েছে।

সেই আয়োজনে অংশ নিতে ঢাকা সিটি করপোরেশনের উত্তরের মেয়র আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রণ নিয়ে যান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিনিধিরা। মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা দিয়ে আমন্ত্রণ জানান সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ইলিয়াস কাঞ্চন। এ সময় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণসহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনুর, কার্যকরী সদস্য জেসমিন, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক শাহনুর বলেন, ‘আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে মেয়র আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম। এর আগে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লাকে আমন্ত্রণ জানাতে গিয়ে ছিলাম। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গেও দেখা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমন্ত্রণ জানানো ছাড়াও চলচ্চিত্রের জন্য আমরা সবাই মিলেমিশে কীভাবে কাজ করতে পারি সেই আলোচনা হয়েছে মেয়র সাহেবের সঙ্গে। বর্তমানে আমাদের বিএফডিসিতে যাওয়ার যে রাস্তাটা সেটা নিয়েও কথা হয়েছে। শিগগির হয়তো কোনো উদ্যোগ দেখা যাবে।’

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

মেয়র আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানালো শিল্পী সমিতি

আপডেট সময় ০৪:১৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২