ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

সিনেমা হলে পরীমনি, উপচে পড়া ভিড়

বিনোদন ডেক্স : শুক্রবার দেশের ৩৮ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘মুখোশ’ সিনেমা। গত বুধবার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার শো শেষে ছবির নায়ক-নায়িকা রোশান ও পরীমনি বলেছিলেন, মুক্তির দিন তারা বেশ কয়েকটি হলে যাবেন, দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখবেন, কথা বলবেন। কথা রেখেছেন তারা।

পরিচালক ইফতেখার শুভকে সঙ্গে নিয়ে পরীমনি, রোশানসহ মুখোশ সিনেমার টিম প্রথমে হাজির হন শুক্রবার মধুমিতা সিনেমা হলে। তখন পরীমনি হলের দর্শকের কাছ থেকে মুখোশ কেমন লাগছে , দর্শক বলে উঠে ‘ভালো লাগছে এই রকম আরও সিনেমা চাই’।

দর্শকের কাছে কৃতজ্ঞতা জানিয়ে এ সময় পরীমনি আরও বলেন, ‘আমাদের ছবিটি আপনার দেখতে এসেছেন, এ জন্য সবার কাছে কৃতজ্ঞ আমরা। এখন সিনেমার মন্দাকাল যাচ্ছে।

এভাবে আপনারা বাংলা সিনেমার সঙ্গে থাকলে সিনেমার দুর্দিন কেটে যাবে। এবং সিনেমাটি যদি আপনাদের ভালো লাগে, বের হয়ে বন্ধুবান্ধব পরিবারকে দেখতে বলবেন। আপনারাই ছবির প্রাণ। আপনারা ছাড়া সিনেমা অচল।’

মধুমিতা থেকে বেরিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার শোর ঠিক আগে আগে পুরান ঢাকার চিত্রামহলে যান পরীমনি ও রোশানরা। তাদের দেখতে চিত্রামহলে উপচে পড়ে দর্শক। এমন ভিড় হবে চিত্রামহলে চিন্তা করতে পারে নাই পরিচালকসহ পরীমনিও রোশান।

পুরো বিষয়টি নিয়ে ছবির পরিচালক ইফতেখার শুভ বলেন, ‘মধুমিতা হলে দর্শকের সঙ্গে ছবিটি নিয়ে কথা বলেছি আমরা। সবাই আমাদের সঙ্গে ছবি তুলেছেন। সেখান থেকে সুন্দরভাবে বের হতে পেরেছি। কিন্তু চিত্রমহলে গিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম।

পরী-রোশানকে তো বেরই করতে পারছিলাম না। এমন ভয়াবহ সমস্যার সম্মুখীন হব, আগে বুঝিনি। বেশি ভয় পেয়েছিলাম পরীমনিকে নিয়ে। যাক, শেষ পর্যন্ত হল কর্তৃপক্ষ ও আমাদের স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা মানবপ্রাচীর তৈরি করে বের হতে পেরেছি আমরা।’

মুখোশ’ ছবিতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, এ্যালিনা শাম্মী, প্রাণ রায়, ফারুক হোসেন প্রমুখ।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

সিনেমা হলে পরীমনি, উপচে পড়া ভিড়

আপডেট সময় ১২:৫৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২