ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজাপুর প্রতিনিধি : বরিশাল-পিরোজপুর মহাসড়কে ঝালকাঠির রাজাপুর উপজেলার মোবারককাঠি নামক স্থানে পিরোজপুরগামী যাত্রিবাহী বাস ও বরিশালগামী শ্রমিক বোঝাই পিকআপ এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার দুলাল খান (৫৮) নিহত সহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চার জনকে আশংঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে। এদের মধ্যে একজন মহিলা বাস যাত্রী মোছা: নুরভানু পা বিচ্ছিন্ন অবস্থায় বরিশাল শেবাচিমে প্রেরন করা হলে রাত তিন ঘটিকায় তার মৃত্যু হয়।

মৃত মোছা: নুরভানু (৭০) পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ছোটচত্রা গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। আহত অন্যদের মধ্যে ৮ জনকে রাজাপুর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। রাজাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতের উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।

এ ছাড়াও রেডক্রিসেন্টের সদস্যরা হাসপাতালের জরুরি চিকিৎসা সেবায় সহযোগীতা করতে যোগ দেন। ঘটনাস্থল সহ হাসপাতালে আহতদের খোজ খবর নিতে ছুটে আসেন ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ মোঃ শিহাব উদ্দিন, রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন সহ জেলা পুলিশের কর্মকর্তারা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ০৩:৪১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২