ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

মফস্বল-গ্রামে প্রেক্ষাগৃহ খুলছেন সালমান খান

বিনোদন ডেস্ক:  বলিউড সুপারস্টার সালমান খান। শুধু নায়ক বা সুপারস্টার নন, প্রযোজক, সমাজসেবক। এসবের সঙ্গে এবার যুক্ত হতে যাচ্ছে নতুন পরিচয়। প্রেক্ষাগৃহ খুলতে যাচ্ছেন বলিউডের ভাইজান। প্রেক্ষাগৃহের নাম ‘সালমান টকিজ’।

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সালমান খান জানিয়েছেন, ‘খুব শীঘ্রই অনুরাগীদের জন্য খুলে যাবে প্রেক্ষাগৃহের দরজা। অতিমারির জন্য কাজে বাধা পড়েছিল।
কাজ এখনও চলছে। আমরা অনেক কিছুই পরিকল্পনা করে ফেলেছিলাম কিন্তু মহামারির জন্য কাজ থামিয়ে দিতে হয়। ধীরে ধীরে ছন্দে ফিরছি আমরা। সামনেই কোনো একটা সময়ে প্রেক্ষাগৃহ খুলবে।’

তবে মজার বিষয় হলো, সালমানের এসব প্রেক্ষাগৃহ শহরের বুকে নয়, প্রেক্ষাগৃহ হচ্ছে মফস্বল এবং গ্রামে। যেখানে মানুষ সহজে বিনোদন পান না, সেসব জায়গায় চলচ্চিত্রকে নিয়ে যেতে চান তিনি।

পরিকল্পনাকে আরও মজবুত করতে নানা প্রযোজক, ডিস্ট্রিবিউটর এবং সিনেমা প্রদর্শনকারীদের সঙ্গেও দেখা করেছেন সালমান। মহারাষ্ট্র থেকে শুরু করে আরও অন্যান্য রাজ্যে প্রেক্ষাগৃহ খুলতে চান তিনি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

মফস্বল-গ্রামে প্রেক্ষাগৃহ খুলছেন সালমান খান

আপডেট সময় ১২:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১