নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাজম আলী (৬৫) ও তার স্ত্রী জমেলা (৫৫)
কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে নতুন ঘরের দেয়ালে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই একই সঙ্গে ওই দম্পতি মারা যান।
পরে আশেপাশের লোকজন এসে বিদ্যুতের সুইচ অফ করে তাদের উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 

















