ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাব রেজিস্ট্রার হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলায় সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড ও অপর এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- সাইদুল ইসলাম (৩৭), ফারুক হোসেন (৩৮), কামাল শেখ (৪০) এবং মশিউল আলম (৪০)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত অপর আসামি হলেন মনোয়ার হোসেন ডাবলু (৩৮)। ডাবলু ও সাইদুল ইসলাম কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রি অফিসের স্টাফ ছিলেন।

কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায় এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৮ সালের ৮ অক্টোবর রাত ১১টার দিকে দুর্বৃত্তরা কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহকে (৫০) শহরের আড়ুয়াপাড়া এলাকার বিসি স্ট্রিট সড়কের হানিফ আলীর বাড়ির তিনতলা ভাড়া বাসায় হাত-পা ও মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে।

পরদিন নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা কয়েকজনের নামে হত্যা মামলা করেন। ঘটনার চারদিন পর পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রশিসহ বিভিন্ন আলামত জব্দ করে। পরে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

কুষ্টিয়ায় সাব রেজিস্ট্রার হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০১:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১