ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নিখোঁজ তিন মাদ্রাসা শিক্ষার্থী রাজধানীর মুগদা থেকে উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে একটি মাদরাসার থেকে নিখোঁজ হওয়া তিন শিশু শিক্ষার্থীর সন্ধান পাওয়া গেছে। নিখোঁজের পাঁচদিন পর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকা থেকে তাদের উদ্ধার করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল)।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো- উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম আক্তার (৯), গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা খাতুন (১১) ও সুরুজ্জামানের মেয়ে সূর্য ভানু (১০)। তারা গোয়ালেরচর ইউনিয়নের বাংলাবাজার এলাকার দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো.সুমন মিয়া। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মুগদার মান্ডা এলাকার বস্তির এক রিকশাচালক স্বেচ্ছায় পুলিশকে তিন শিশুকে পেয়ে নিজের বোন মনে করে স্থানীয় বস্তিতে আশ্রয় দেন।

পরে তার তথ্যের ভিত্তিতে বস্তির একটি ঘর থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন শিশু মাদ্রাসা থেকে পালিয়ে ঢাকায় চলে এসেছে বলে স্বীকার করেছে।

এএসপি আরও  জানান, আজ সকালে তাদেরকে জামালপুরে নিয়ে যাওয়া হবে। তাদেরকে জামালপুরে নিয়ে আসার পর তাদের পালিয়ে যাওয়ার কারণসহ এ অভিযানের বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান এএসপি।

উল্লেখ্য, ইসলামপুরের গোয়ালেরচর ইউনিয়নের বাংলাবাজার এলাকার দারুত তাক্বওয়া মহিলা ক্বওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থীরা গত ১১ সেপ্টেম্বর রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে পড়ে।

পরে ভোররাতে শিক্ষকরা ফজরের নামাজ পড়ার জন্য শিক্ষার্থীদের ঘুম থেকে ডেকে তোলেন। অন্য ছাত্রীদের মতোই নিখোঁজ শিশুরাও নামাজের প্রস্তুতি নেয়। তবে নামাজের পর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নিখোঁজ তিন মাদ্রাসা শিক্ষার্থী রাজধানীর মুগদা থেকে উদ্ধার

আপডেট সময় ১১:৪৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১