ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় ভাইয়ের হাতে ভাই খুন

ঝিনাইদহের শৈলকুপায় আপন ভায়ের হামলায় আজিজুল শেখ (৬০) নামে একজন নিহত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শিতালী ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, জমিজমা ভাগাভাগি নিয়ে দুই ভায়ের মধ্যে সংঘর্ষ হয়। এসময় দুলাল শেখ ভাই আজিজুল ও ভাতিজা শাহাদৎকে কুপিয়ে জখম করে। আহতদের গুরুতর জখম অবস্থায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য আজিজুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে দশটার দিকে তিনি মারা যায়।

স্থানীয়রা জানায়, শিতালীডাঙ্গা গ্রামে মাত্র তিন ফুট জমি নিয়ে শরিকদের মধ্যে বিরোধে আজিজুল শেখ ও তার ছেলে শাহাদৎ শেখকে কুপিয়ে জখম করে তারই ভাই দুলাল শেখ এবং তার পরিবারের লোকজন।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার সকালে আপন ভাইদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ হয়। তখন আপন ভাই দুলাল শেখ আজিজুল শেখ ও তার ছেলে শাহাদৎ শেখকে কুপিয়ে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল মারা যায়।

হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস

শৈলকুপায় ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট সময় ১০:১৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১