ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

কালিগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

কালিগঞ্জ প্রতিনিধিঃ  সাতক্ষীরার কালিগঞ্জে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কেনা গাজী (৪০) নামে এক জনকে আটক করেছে পুলিশ।

আটককৃত ওই ব্যক্তি উপজেলার রতনপুর ইউনিয়নের কাশিশ্বরপুর এলাকার আবুল গাজীর ছেলে।

সোমবার (২ আগস্ট) সকাল ৯ টার দিকে তাকে আটক করে।

জানা যায়, অভিযুক্ত কেনা গাজী গত ১ আগস্ট সকাল সাড়ে ১১ টার দিকে মহিষকুড় এলাকার এক বাড়িতে যেয়ে ওই বাড়িতে থাকা তৃতীয় শ্রেণির ছাত্রীকে খাবার খাওয়ার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী এক মৎস্য ঘেরে নিয়ে যায়।

এরপর ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে ছাত্রীর গোঙ্গানিতে স্থানীয়রা এগিয়ে আসলে কেনা গাজী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে উপ-পরিদর্শক হাসানুর রহমান অভিযান চালিয়ে রতনপুর এলাকা থেকে কেনা গাজীকে আটক করে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে দুপুর আড়াইটার দিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

কালিগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

আপডেট সময় ০৮:৩২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১