ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

মোবাইল না দেয়ায় কিশোরীর আত্মহত্যা

কদমতলী প্রতিনিধি : রাজধানীর কদমতলীর রায়েরবাগ মদিনাবাগ এলাকায় মোবাইল ব্যবহার করতে না দেয়ায় বাবার ওপর অভিমান করে তাসলিমা আক্তার তাসমিন (১৬) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাসলিমার বাবা তুষার শেখ জানান, তার মেয়ে শনিরআখড়া বর্ণমালা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী। স্কুল বন্ধ থাকায় ঠিকমতো পড়াশোনা করত না। দিনের অধিকাংশ সময় মোবাইল ব্যবহার করত। এজন্য তিনি মেয়েকে মোবাইলে রেখে দিতে বলেন। তবুও মোবাইল ব্যবহার করলে বাবা জোর করে তার হাত থেকে মোবাইল নিয়ে নেয়।

পরে অভিমানে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় তাসলিমা। কিছুক্ষণ পর দরজার পাশে গিয়ে ডাকাডাকি করলে না খুললে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখা যায়, সে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

মোবাইল না দেয়ায় কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় ১০:৩৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১