ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সালমানের নায়িকা হওয়ার আনন্দে যা বললেন পূজা

বিনোদন ডেস্ক : ‘ভাইজান’ সিনেমা দিয়ে সালমান খানের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণের অভিনেত্রী পূজা হেগড়ে। আগামী বছরের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেয়ার কথা রয়েছে।

প্রথমবারের মতো সালমানের সঙ্গে একই সিনেমায় অভিনয় করায় উচ্ছ্বসিত পূজা। তার অভিজ্ঞতা জানিয়েছেন গণমাধ্যমের কাছে।

ইন্ডিয়ান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পূজা বলেন, ‘সালমান খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছি এটা আমার জন্য স্পেশাল। যদিও মহামারির কারণে সিনেমাটির শুটিংয়ের তারিখ পিছিয়ে গেছে। তাই অপেক্ষা করতে হচ্ছে।’

নিজেকে সালমানের ভক্ত দাবি করে পূজা বলেন, ‘আমি অনেক আগে থেকেই সালমান খানের ভক্ত। আমার কাছে তার চরিত্রের সারল্য সব থেকে বেশি ভালো লাগে।

সে যদি আপনাকে পছন্দ করে তাহলে সত্যিই আপনাকে পছন্দ করবে, আবার যদি আপনাকে পছন্দ নাও করে, তাহলে আপনার ভুলগুলো আপনাকে জানিয়ে দেবে।

আমি সত্যিই এমন মানুষকে দারুণ পছন্দ করি। পৃথিবীতে এখন এমন মানুষের অভাব নেই যারা আপনার মন জয় করে রাখার জন্য নানা কথা বলবে। আর সত্যি বলতে এমন স্পষ্টভাষী হওয়ার জন্য আপনার নিজের মধ্যেও সাহস থাকা দরকার।’

প্রসঙ্গত, বর্তমানে বেশকিছু সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন সালমান খান। তার মধ্যে অন্যতম একটি টাইগার ফ্র্যাঞ্চাইজি তৃতীয় সিনেমা ‘টাইগার থ্রি’।

সব শেষে ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘রাধে : দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’।

ট্যাগস

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

সালমানের নায়িকা হওয়ার আনন্দে যা বললেন পূজা

আপডেট সময় ০৮:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১