ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বিজ্ঞাপনে শবনম বুবলী

বিনোদন ডেক্সঃ  চিত্রনায়িকা হিসাবেই আলোচিত ও জনপ্রিয় শবনম বুবলী। ছবিতে অভিষেক হওয়ার পর থেকে অন্য কোনো দিকে মনোযোগ দেননি তিনি।

তবে মাঝে মধ্যে বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গেছে তাকে। সে ধারাবাহিকতায় দুই মাস আগে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন এ নায়িকা।

সেটি টিভিতে প্রচারের পর দর্শক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। এর রেশ থাকতেই আবারও নতুন বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পেয়েছেন বুবলী।

এখন পর্যন্ত সবকিছুই চূড়ান্ত; কিন্তু লকডাউনের কারণে বিজ্ঞাপনটির শুটিং শুরু করতে বিলম্ব হচ্ছে। এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘দর্শকের আগ্রহের কারণেই বিজ্ঞাপনে নিয়মিত কাজ করার চেষ্টা করছি। তবে যেসব পণ্য কিংবা প্রতিষ্ঠান বিতর্কিত সেসব প্রতিষ্ঠান কিংবা পণ্যের বিজ্ঞাপনে কাজ করতে চাই না।

কারণ এতে করে দর্শকের কাছে আমার যে অবস্থান তৈরি হয়েছে, সেটি ক্ষতিগ্রস্ত হবে। কয়েক বছর ধরে কষ্ট করে দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা বিতর্কিত কোনো বিজ্ঞাপনে কাজ করে হারাতে চাই না। আশা করছি, পরিকল্পনা অনুযায়ী চলতে পারব।’

এদিকে একাধিক ছবির কাজও হাতে রয়েছে এ চিত্রনায়িকার। তপু খানের পরিচালনায় ‘লিডার’ এবং মো. ইকবালের ‘রিভেঞ্জ’ নামের দুটি ছবির শুটিং অসমাপ্ত রয়েছে।

এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে সৈকত নাসিরের পরিচালনায় ‘ক্যাসিনো’ ও ‘চোখ’ এবং শাহীন সুমনের ‘বিদ্রোহী’ নামের ছবিগুলো।

ট্যাগস

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

বিজ্ঞাপনে শবনম বুবলী

আপডেট সময় ০৫:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১