ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ফের বড় পর্দায় শাহরুখ-কাজলের ’রসায়ন’

বিনোদন ডেক্স : ’দিলওয়ালে’ ছবিটি দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় জুটি হয়ে এসেছিলেন শাহরুখ খান ও কাজল। তবে প্রত্যাশা পূরণ করতে পারেনি ছবিটি। সবকিছু ঠিক থাকলে ফের একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের জনপ্রিয় এ জুটিকে।

গত সেপ্টেম্বর মাসে গুঞ্জন শোনা গিয়েছিল, পরিচালক রাজকুমার হিরানির ছবিতে অভিনয় করবেন শাহরুখ খান এবং তাপসী পান্নু। এবার শোনা যাচ্ছে, শাহরুখের বিপরীতে দেখা যাবে কাজলকে।  দম্পতির চরিত্রে অভিনয় করবেন তারা।

অভিবাসনের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। তবে কৌতুকে মোড়া হবে ছবির বিষয়বস্তু। এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দেবে। শাহরুখ ও কাজল সেই দম্পতির চরিত্রে অভিনয় করবেন।

সেই যাত্রায় শাহরুখকে সাহায্য করবে বিদ্যা বালনের চরিত্র। সাংবাদিক হিসেবে দেখা যাবে তাপসীকে। যদিও মনোজ বাজপেয়ী এবং বোমান ইরানির চরিত্র সম্পর্কে এখনই কিছু জানা যায়নি।

সূত্র জানিয়েছেন, এখনও কোনও কিছু চূড়ান্ত পর্যায়ে যায়নি। তাই আপাতত এই ছবির সম্পর্কে কিছুই ঘোষণা করা হচ্ছে না। সব স্থির হয়ে গেলেই প্রকাশ করা হবে তথ্য। শাহরুখ এবং হিরানির যৌথ প্রযোজনায় এই ছবির শ্যুটিং শুরু হতে পারে আগামী বছর এপ্রিল মাস থেকে।

ট্যাগস

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

ফের বড় পর্দায় শাহরুখ-কাজলের ’রসায়ন’

আপডেট সময় ০৩:৪৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১