ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

সাভারে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীও আত্মহত্যার চেষ্টা

প্রতীকী ছবি

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীও আত্মহত্যার চেষ্টা করেছে। সোমবার (২৬ জুলাই) সকালে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম রেবা বেগম (৪০)। সে আশুলিয়ার নয়ারহাট এলাকার সাব্বির আলীর স্ত্রী। নিহতের বাড়ি বরিশালে।

থানা পুলিশ জানায়, সোমবার ভোরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় নিজ ভাড়া বাড়িতে স্ত্রী রেবা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার স্বামী সাব্বির আলী।

ঘটনার পর সাব্বির আলীও আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাদের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়।

এসময় কর্মরত চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন। তবে বর্তমানে ওই হাসপাতালেই সাব্বির আলী চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় হত্যা মামলা হয়েছে। এছাড়া কী কারণে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

সাভারে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীও আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় ০৪:২৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১