ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নুসরাতের পোস্টে পাল্টা কটাক্ষ নিখিলের

বিনোদন ডেক্স : পরনে গোলাপি রঙের স্লিভলেস টি-শার্ট, আর উস্কোখুস্কো চুল, চোখে চশমা, এক্কেবারে ঘরোয়া বেশে তোলা দুটি ছবি বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন নুসরাত। নেটিজেনদের উদ্দেশ্য করে ক্যাপশানে লেখেন, “মানুষের ওপর কিছুটা সার দিলাম, যাতে তারা বেড়ে ওঠে।”

তার পোস্ট পড়েই বেশ বোঝা যায়, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আক্রমণের মুখে নেটিজেনদের নীতিবাক্য শেখাতে গিয়েছিলেন অভিনেত্রী।

নুসরাতের এমন পোস্টের কিছুক্ষণের মধ্যেই তাকে পাল্টা আক্রমণ করা শুরু করেন কিছু নেটিজেন। যদিও সে আক্রমণ অনেকক্ষেত্রেই শালীনতা ছাড়ায়। তবে এবার কি আক্রমণ এল খোদ ‘প্রাক্তন’ নিখিল জৈনের কাছ থেকেই? নিখিলের ইনস্টাগ্রাম পোস্ট দেখে অন্তত তেমনটাই মনে হচ্ছে। নুসরাতের পোস্টের কিছুক্ষণ পরেই নিজের একটি ছবি পোস্ট করে নিখিল লেখেন, “আগে নিজের মাথাকে কিছুটা খাবার দাও, আর নিজের আত্মার বিকাশ ঘটাও।”

নিখিল অবশ্য নিজের এই পোস্টে নেটিজেনদের পাশেই পেয়েছেন।

প্রসঙ্গত, বহুদিন আগেই সামনে এসেছে নুসরাত-নিখিলের বিচ্ছেদের খবর। নুসরাত অবশ্য তাদের বিয়ের কথা অস্বীকার করে নিখিলকে ‘সহবাস সঙ্গী’ হিসেবে দাবি করেন। পাল্টা বিবৃতিতে নিখিল জানান, তিনি নুসোতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতোই থাকতেন। তবে সাফ জানান, নুসরাতের সন্তানের বাবা তিনি নন। টলিপাড়ায় গুঞ্জন এই মুহূর্তে বিশেষ বন্ধু যশ দাশগুপ্তের সঙ্গেই রয়েছেন সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহান।

ট্যাগস

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

নুসরাতের পোস্টে পাল্টা কটাক্ষ নিখিলের

আপডেট সময় ১১:২১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১