ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুরে দুই মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি

চন্দ্রা ত্রিমোড় এলাকায় কথা হয় শ্যামলী পরিবহনের সহযোগী মোফাজ্জল হোসেনের সঙ্গে। তিনি বলেন, তাঁরা স্বাস্থ্যবিধি মেনেই সড়কে গাড়ি চালাচ্ছেন। তবে সড়কের বিভিন্ন স্থানে যানজটের কারণে পরিবহনের খরচ যেমন বেড়ে যাচ্ছে, তেমনি যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আশরাফুল ইসলামের বাড়ি পাবনার সুজানগর এলাকায়। স্ত্রী ও দুই সন্তান নিয়ে চন্দ্রা ত্রিমোড় এলাকায় দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, কারখানা এখনো ছুটি হয়নি, তাই তিনি এখনই বাড়ি যেতে পারছেন না। ঈদের ছুটির চাপ বাড়ার আগেই স্ত্রী ও সন্তানদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। তাঁদের মতো শত শত ঘরমুখী মানুষ চন্দ্রা ত্রিমোড় এলাকার ভিড় করছেন।

কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানজট নেই বললেই চলে। তবে মাঝেমধ্যে যানবাহনের চাপ বেড়ে যায়। সেই চাপ সামলানোর জন্য চন্দ্রা ত্রিমোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ জায়গাতে পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত বিআরটি প্রকল্পের চলমান কাজের কারণে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। এতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া, ছয়দানা মালেকের বাড়ি, কুণিয়া বড়বাড়ি এলাকাসহ বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটনের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মেহেদি হাসান প্রথম আলোকে বলেন, ‘আমাদের মূল সমস্যা বিআরটি প্রকল্পের উন্নয়নকাজ। তারপরও আমরা যানজট নিরসনে দায়িত্ব পালন করে যাচ্ছি। মহাসড়কে হঠাৎ হঠাৎ যানবাহনের চাপ বেড়ে যায়। তখন কিছুটা যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনের পুলিশ সদস্য বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া মোবাইল টিম দায়িত্বে আছে।’

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

গাজীপুরে দুই মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি

আপডেট সময় ১০:৫৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১