ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঠাকুরগাঁওয়ে ঘাতক ট্রাক কেড়ে নিলো ৩ জনের প্রাণ

ঠাকুরগাঁও  প্রতিনিধি : ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালান্দরে দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে অটোরিকশার ৩ জন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আহতদের গুরুতর অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ২টায় সদর উপজেলার বোর্ড অফিস নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার সালান্দর এলাকার শিলপাড়া গ্রামের মজিবর রহমান (৫০), একই উপজেলার চোঙ্গাঘাটা এলাকার চঞ্চল (৩৫) ও গোলাম মস্তফা।

জানা যায়, বৃহস্পতিবার কচুবাড়ি বোর্ড অফিস নামক স্থানে একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন অটোরিকশা যাত্রী নিহত হন। এ সময় আহত হন চারজন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আবাসিক অফিসার (আরএমও) রাকিবুল আলম চয়ন বলেন, আহতদের শারীরিক অবস্থা গুরুতর। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম, সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঠাকুরগাঁওয়ে ঘাতক ট্রাক কেড়ে নিলো ৩ জনের প্রাণ

আপডেট সময় ০৪:৫৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১