ঢাকা ০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

”বাদশাহ্”র পানি পানি এখন পানির ট্রাকে

বিনোদন ডেক্সঃ  দুই মাস আগে প্রকাশ পায় বলিউডের জনপ্রিয় র‍্যাপার বাদশা ও অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের ‘পানি পানি’ নামের এক গানের মিউজিক ভিডিও। গত ৯ জুন ‘সারেগামা মিউজিক’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় এটি।

এরপর রাতারাতি ভাইরাল হয়ে যায় গানটি। শুধু গানই নয় মিউজিক ভিডিওতে বাদশা ও জ্যাকলিনের জুটি ব্যাপক নজর কাড়ে দর্শকদের।

গানটি প্রকাশের দুই দিনের মাথায় প্রায় ৩ কোটি ভিউ হয়। এরপর কয়েক দিনের মধ্যে ইউটিউবের সেরা ১০ গানের তালিকাতেও উঠে এসেছিল ‘পানি পানি’।

শুধু তাই নয় ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে ব্যাপক ভাইরাল হয়েছে গানটি।

তবে এতসব ভাইরালের মাঝে র‍্যাপার বাদশার মন কেড়েছে এই গানটিকে ঘিরে ভিন্ন রকম একটি চিত্র। বাদশার সঙ্গে গানটি গেয়েছেন সংগীতশিল্পী আস্থা গিল। একই সঙ্গে এই মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে।

এই পুরো গানটির শুটিং করা হয়েছে রাজস্থানের জয়সলমীরে। মিউজিক ভিডিওটিতে উঠে এসেছে রাজস্থানের বিখ্যাত কালবেলিয়া লোক নৃত্য। এমনকি গানটির মাঝে পাওয়া গেছে রাজস্থানি লোক বাদ্যযন্ত্র রাওয়ানহট্টের সুরও।

ভিডিওটিতে বেশিরভাগ সময়জুড়ে জ্যাকলিনকে দেখা গেছে রাজস্থানের ঐতিহ্যবাহী পোশাকে। যার সঙ্গে তার শরীরে শোভা পেয়েছে মানানসই নানা রকমের গয়না।

রুক্ষ মরু প্রান্তর কিংবা প্রাসাদের অন্দর যেখানেই হোক ভিডিওটির পরতে পরতে যেন উষ্ণতার পারদ ছড়িয়েছেন জ্যাকলিন।

গত বছর মুক্তি পেয়েছিল বাদশা ও জ্যাকলিন জুটির প্রথম মিউজিক ভিডিও ‘গেন্দা ফুল।’ যেই ভিডিওটি ইউটিউবের ইতিহাসে সবথেকে বেশি বার দেখার তালিকায় চার নম্বরে উঠে এসেছিল।

ট্যাগস

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

”বাদশাহ্”র পানি পানি এখন পানির ট্রাকে

আপডেট সময় ১১:২৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১