ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সালমান খান ও তার বোনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

বিনোদন ডেক্স : বলিউড সুপারস্টার সালমান খান, তার বোন আলভিরা খান ও অন্যান্য ৬ জনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে ভারতের চণ্ডীগড় পুলিশ।

মঙ্গলবারের মধ্যে তাদের কাছে জবাব চাওয়া হয়েছে। সালমান খান প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের সাথে জড়িত অভিযুক্ত ব্যক্তিরা।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অরুণ গুপ্ত নামের এক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, বিয়িং হিউম্যান জুয়েলারি ব্র্যান্ডের নামে একটি শোরুম খোলেন অরুণ গুপ্ত এবং এর পেছনে ২ কোটি রুপি বিনিয়োগ করেন।

তাকে বলা হয়, শোরুম উদ্বোধন করতে আসবেন সালমান খান। কিন্তু তিনিও আসেননি আর প্রচারণার জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলোও রাখেননি। পাশাপাশি এই শোরুমের জন্য পণ্য সামগ্রী পাঠানোর কথা ছিল। কিন্তু অনেক সময় চলে গেলেও এখনও কোনও পণ্য পাঠানো হয়নি।

চণ্ডীগড় থানার এসপি কেতন বনশাল ভারতীয় গণমাধ্যমকে জানান, ১৩ জুলাই পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে। কোনও অপরাধ সংগঠিত হয়ে থাকলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

সালমান খান ও তার বোনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

আপডেট সময় ১১:৩১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১