ঢাকা ০২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

দিনাজপুর প্রতিনিধি : বাড়িতে বড় ছেলের বৌভাতের অনুষ্ঠান। তাই পরিবারের সকলের ব্যস্ততার শেষ নেই। অনুষ্ঠানের আয়োজন নিয়ে যখন উৎসবমুখর পুরো বাড়ি।

ঠিক তখনই বৌভাত আয়োজনের সহযোগিতা করতে এসে মো. মোস্তাফিজুর রহমান (২৩) নামে বরের ছোট ভাই বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়।

এতে উৎসবমুখর বাড়ি বিষাদে পরিণত হয়। ক্ষণিকের মাঝে ভেস্তে যায় বৌভাতের আয়োজন। শোকের ছায়া নেমে আসে পরিবারসহ এলাকায়।

শনিবার ভোরে দিনাজপুরের বীরগঞ্জের মোহনপুর ইউনিয়নের ভগিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মো. মোস্তাফিজুর রহমান বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া গ্রামের মো. আমিনুর রহমানের ছেলে।

বীরগঞ্জের মোহনপুর ইউপি সদস্য মো. আব্দুল হামিদ সাংবাদিকদের জানান, গত শুক্রবার মোস্তাফিজুর রহমানের বড় ভাই মো. রুবেলের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ে উপলক্ষে শনিবার বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৌভাতের রান্নার জন্য শনিবার ভোরে গরু জবাই করে মাংস কাটার কাজে ব্যস্ত পরিবারের লোকজন। মাংস কাটার কাজে ব্যস্ত লোকজনকে একটি ফ্যান এনে দেয় মোস্তাফিজুর রহমান।

ফ্যানটি রেখে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যায় সে। বিষয়টি উপস্থিত কারো নজরে পড়েনি। পরে মাটিতে লুটিয়ে পড়ার পর মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এই মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

আপডেট সময় ০৭:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১