চট্টগ্রাম প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় দিশান উদ্দিন নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার সকালে মহাসড়কের মীরসরাই সদর অংশে এ ঘটনা ঘটে।
নিহত দিশান গোপালগঞ্জ জেলা সদরের সোনাকোড় সিদকার বাড়ির তুহিন আলমের ছেলে। চমেক হাসপাতাল সুত্রে জানা যায়, শুক্রবার সকালে অজ্ঞাত গাড়ি দিশানকে ধাক্কা দেয়।
এতে মারাত্মক আহত হন। পরে মুমুর্ষূ অবস্থায় স্থানীয় লোকজন চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিউজ ভিশন টুডে ডেস্ক : 

















