ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নেত্রকোনায় গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি:  মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টার পর বাড়ি ফিরে এসে আকাশমনি গাছে ঝুলন্ত নুর মুহাম্মদ ছোট্ট মিয়া (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠিয়েছে কলমাকান্দা থানার পুলিশ। তিনি উপজেলার লেঙ্গুরা ইউনয়নের বটতলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, ছোট্ট মিয়া গত দুই-তিন আগে একই ইউনিয়নের গৌরীপুর গ্রামে তার মেয়ে সামছুন্নাহারের বাড়িতে বেড়াতে যান।

সেখানে তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন। বৃদ্ধের নাতি তা দেখে ফেললে চিৎকার চেঁচামেচি করলে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন দড়ি কেটে মৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করেন।

বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠান। পরে সেখান থেকে বাড়িতে ফিরে বৃহস্পতিবার এশার নামাজের পর বটতলা সড়কের পাশে আকাশমণি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় ছোট্ট মিয়াকে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে বাড়ির লোকজন পুলিশসহ লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে কলমাকান্দার থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। কি কারণ তা পরিবারের সদস্যদের সাথে কথা বলে এবং তাদের অভিযোগ থাকলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নেত্রকোনায় গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:১৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১