ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

শসার যত গুণ আছে

লাইফ স্টাইল ডেক্স:   শসাকে যদিও বেশির ভাগ মানুষ সবজি বলে মনে করেন, কিন্তু আসলে এটি একটি ফল। শসা পুষ্টিগুণে সমৃদ্ধ এবং এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। শসাতে ক্যালরির পরিমাণ খুব কম যার ফলে শসা ওজন কমাতেও সাহায্য করে।

পুষ্টিগুণ- 

শসায় প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি বিভিন্ন পদার্থ উপস্থিত থাকে। সম্পূর্ণভাবে শসার পুষ্টিগুণ পাওয়ার জন্য খোসা শুদ্ধ খাওয়া উচিত।

অ্যান্টিঅক্সিডেন্ট-

বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, শসাতে ফ্লাবনয়েড ও ট্যানিন জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের বিভিন্ন ক্ষতিকর পদার্থ নিষ্ক্রমণে সাহায্য করে।

পানির যোগান-

পানি আমাদের দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শসাতে প্রচুর পরিমাণ পানি থাকে যা দেহে পানির যোগানের পাশাপাশি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শরীরকে ঠান্ডা রাখে। যার ফলে শরীরের মেটাবোলিজম বৃদ্ধি পায়।

ওজন কমায়-

শসাতে ক্যালরির পরিমাণ খুব কম থাকে। যার ফলে অন্য খাবারের পরিবর্তে শসা খেলে ক্ষুধা মেটে ও দেহে ক্যালরিও কম যায়, যার ফলে ওজন কমে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে-

ডায়াবেটিসের রোগীদের পক্ষে শসা একটি উপকারী খাদ্য। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, খোসা শুদ্ধ শসা খেলে রক্তে শর্করার মাত্রা কমে। ফলে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

পেট পরিষ্কার হয়-

শসাতে যেহেতু প্রচুর পরিমাণ জল থাকে তাই শসা পেট পরিষ্কার করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণ পানির অভাব। তাছাড়াও শসাতে থাকে প্রচুর পরিমান ফাইবার। ফাইবার আমাদের অন্ত্রের সমস্যা সমাধানে উপকারী। তাই শসা খেলে এই সমস্যা থেকে মুক্তি মেলে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

শসার যত গুণ আছে

আপডেট সময় ১১:৩৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১