ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Logo ৪ ম্যাচে নিষিদ্ধ ভিনিসিয়ুস

শ্রাবন্তী প্রেমিকের জন্মদিন নিজের বাড়িতে উদযাপন করলেন

বিনোদন ডেক্স:পড়শির সঙ্গে নতুন করে প্রেমে মজেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ‌্যাটার্জি। টলিপাড়ায় এ খবর চাউর হলেও তা মুখে স্বীকার করেননি তিনি। এবার প্রিয় মানুষটির জন্মদিন নিজের বাড়িতেই উদযাপন করলেন এই অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ‌্যম এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যবসায়ী প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর জন্মদিনকে নানাভাবে সাজিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। শুধু হিরা বসানো প্ল্যাটিনামের আংটি দিয়েই প্রেমিককে চমকে দেননি বরং নিজের বাড়িতে পরিবার নিয়ে প্রেমিকের জন্মদিনও উদযাপন করেছেন এই নায়িকা। তার ছবিও প্রকাশ‌্যে এসেছে।

ছবিতে দেখা যায়—শ্রাবন্তীর বাড়িতে কালো পাঞ্জাবি পরে অভিরূপ কেক কাটছেন। পাশে বসে আছেন শ্রাবন্তী। তারও পোশাকের রঙ কালো। ছোট ঝুলের জামা পরেছিলেন তিনি। শ্রাবন্তীর বোন স্মিতা চট্টোপাধ্যায়কে কেক খাওয়াচ্ছেন অভিরূপ। ছবিতে শ্রাবন্তীর বাঁ পাশে আছেন তার মা। পরিবারে খুশির হাওয়া। এই ছবি থেকে স্পষ্ট অভিরূপকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছে শ্রাবন্তীর পরিবার।

অভিনেত্রী আর ব্যবসায়ীর প্রেমের রসায়ন টলিপাড়ায় খুব পরিচিত বিষয়। তবে ব্যবসায়ী অভিরূপ শ্রাবন্তীর পড়শি। বাইপাসের ধারে যে বাড়িতে থাকেন শ্রাবন্তী, একই বাড়িতে বসবাস করেন তার প্রেমিকও। ফলে প্রেম জমতে খুব বেশি সময় লাগেনি।

২০১৯ সালে তৃতীয়বারের মতো রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। ২০১৯ সালের ১৯ এপ্রিল অনেকটা গোপনেই রোশান সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। ভারতের চণ্ডীগড়ে পাঞ্জাবি রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর ভালোই কাটছিল এই দম্পতির জীবন। কিন্তু গত দুর্গাপূজার আগে থেকে স্বামী রোশানের সঙ্গে থাকছেন না শ্রাবন্তী। ওই সময়ে শ্রাবন্তীর ফ্ল্যাট ছেড়ে রোশান নিজের বাড়িতে ফিরে যান। এরপর থেকে একাই থাকছেন এই অভিনেত্রী।

ট্যাগস

দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক

শ্রাবন্তী প্রেমিকের জন্মদিন নিজের বাড়িতে উদযাপন করলেন

আপডেট সময় ১২:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১