ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী সিটির হটলাইন নম্বরে কল করলেই মিলবে বিনামূল্যে অক্সিজেন; মেয়র

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

স্টাফ রিপোর্টারঃ  বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন করলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাসিকের হটলাইন নম্বরে কল করলেই মিলবে অক্সিজেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তিদের জন্য বিনামূল্যে অক্সিজেন দিতে এই কার্যক্রম চালু করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় নগর ভবনে বঙ্গবন্ধু কর্নারের সামনে আয়োজিত অনুষ্ঠানে এই অক্সিজেন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি  মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এছাড়া সিটি বাইরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার মানুষের জন্য প্রত্যেক জেলায় ১০টি মোট ৪০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন সিটি মেয়র।

এখন থেকে করোনায় আক্রান্ত  হয়ে অক্সিজেন স্বল্পতায় অথবা শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তি ও তার স্বজনরা রাজশাহী সিটি কর্পোরেশনের হটলাইন-০১৭৫৮-৯০১৯০৩ এই নম্বরে কল করলেই তাৎক্ষণিক তার বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোগীকে পরীক্ষা করে প্রয়োজনমতো দেওয়া হবে অক্সিজেন ও চিকিৎসাসেবা। ২৪ ঘণ্টা চালু থাকবে এই সেবা। ১০০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে চালু হলো মানবিক এই সেবা কার্যক্রম। আগামীতে বিনামূল্যে অক্সিজেন সেবায় যুক্ত হবে আরও অক্সিজেন সিলিন্ডার। শুধু তাই নয়, আক্রান্ত ব্যক্তির খাবার ও ওষুধ প্রয়োজন হলেও সেটিও সরবরাহ করবে সিটি কর্পোরেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, করোনার এই দ্বিতীয় ঢেউয়ে করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য অক্সিজেন অতি জরুরি প্রয়োজন। মানুষের জীবন সংকটে মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। আগামীতে এর পরিধি বাড়ানো হবে।

ট্যাগস

রাজশাহী সিটির হটলাইন নম্বরে কল করলেই মিলবে বিনামূল্যে অক্সিজেন; মেয়র

আপডেট সময় ০১:১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১