ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

সিরাজদিখানে আমেরিকান প্রবাসীকে গুলি করে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি :মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাইকেল রোজারিও(৭২) নামে এক আমেরিকান প্রবাসীকে হত্যা করেছে তারই আপন ভাতিজা আমেরিকান প্রবাসী গেনেট রোজারিও(৫০)। শুক্রবার দিবাগত রাত ১২ টার সময় জেলার এক মাত্র খ্রীষ্টান পল্লী কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে এ ঘটনা ঘটে । এ ঘটনায় হত্যাকারী ভাতিজাকে একনলা বন্ধুক ও গুলিসহ রাতেই গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ ।

পুলিশ ও স্থানীয়রা জানান,শুলপুর গ্রামের মাইকেল রোজারিওর সাথে তার বড় ভাই মৃত বাড়ন রোজারিওর ছেলে গেনেট রোজারিওর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল । এ নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিক মামলাও চলছিল ।চাচা-ভাতিজা উভয়ই আমেরিকার স্বপরিবারে বসবাস করেন ।

সম্পত্তি বিরোধ নিরসনে প্রায় দু’মাস আগে দুজনেই বাংলাদেশে আসেন এবং গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় নিজ বাড়ীতে গন্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি বিচার-শালিস হয় । বিচারে দীর্ঘদিনের জমিজমা বিরোধের অবসানও ঘটে। কিন্তু রাত ১২টার দিকে ভাতিজা গেনেট চাচা মাইকেল রোজারিওকে গুলি করে । আহত অবস্থায় মাকেল রোজারিওকে ঢাকা মিডফোর্ট হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় ।

৫নং ইউপি সদস্য নয়ন রোজারিও জানান,শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে আমি নিজে উপস্থিত থেকে তাদের দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ সমাধান করেছি । কিন্তু রাত সাড়ে ১২ টার দিকে গেনেটের ছোট ভাই জনি রোজারিও আমাকে ফোন করে জানাল গেনেট কাকাকে গুলি করেছে।

সিরাজদিখান থানার ওসি তদন্ত মো.কামরুজ্জামান জানান,জমিজমা নিয়ে বিরোধের জেড়েই হত্যা করা হয়েছে বলে আমরা ধারনা করছি । তবে হত্যায় ব্যবহৃত একনলা বন্ধুক ও তিন রাউন্ড গলিসহ গেনেটকে গ্রেফতার করা হয়েছে ।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

সিরাজদিখানে আমেরিকান প্রবাসীকে গুলি করে হত্যা

আপডেট সময় ১২:৩৪:০০ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১