ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোহাম্মদজুমা গ্রামে সাপের কামড়ে তারিক হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুন) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মৃত তারিক হোসেন একই উপজেলার মোহাম্মদজুমা গ্রামের জামান হোসেনের ছেলে। তারিক হোসেনের পরিবারের সদস্যরা জানান, ঘুমন্ত অবস্থায় সোমবার (৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়।

পরে তার শারীরিক সমস্যা দেখা দিলে এলাকার এক ফার্মেসি থেকে তার শরীরে একটা ইনজেকশন প্রয়োগ করা হয়। তখন শরীর কিছুটা স্বাভাবিক হলেও ভোর ৪টার দিকে আবার শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়।

পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ জানান, তারিক হোসেনকে একটি বিষধর সাপ কামড় দেয়। হাসপাতালে নিতে বিলম্ব করায় তার মৃত্যু হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

আপডেট সময় ০৪:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১