ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

ঝিনাইদহে কলা বাগান থেকে যুবককের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে শাহিন (২৮) নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা পালপাড়া এলাকার একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি একই এলাকার বটতলা পাড়ার চান মিয়ার ছেলে। সম্প্রতি বালিয়াডাঙ্গা বাজারে একটি লেদ মেশিন বসিয়ে কাজ করতেন তিনি। স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, শাহিন হোসেনকে পাওয়া যাচ্ছেনা সংবাদটি ছড়িয়ে পড়লে সবাই খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বাড়ির পাশের রাস্তার উপর তার ব্যবহৃত একটি জুতা পাওয়া যায়। একপর্যায়ে এলাকায় রণজিৎ কুমার নামে এক ব্যক্তির কলা বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তিনি আরও বলেন, তার বা শক্ত কিছু গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর মিয়া বলেন, শ্বাসরোধ ও পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে কি কারণে বা কারা তাকে হত্যা করেছে সে সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

ঝিনাইদহে কলা বাগান থেকে যুবককের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৩২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১