ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

রানি এলিজাবেথ বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন

আন্তর্জাতিক ডেক্স :যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ চলতি মাসে সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

যুক্তরাজ্যে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে অংশ নেবেন বাইডেন। সম্মেলনে অংশ নেওয়ার পর ১৩ জুন বাইডেনের সঙ্গে রানি এলিজাবেথের সাক্ষাৎ হবে। গতকাল বৃহস্পতিবার এক ঘোষণায় এ কথা জানায় বাকিংহাম প্যালেস।

বাকিংহাম প্যালেস জানিয়েছে, পশ্চিম লন্ডনের উইন্ডসর ক্যাসেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি দেশটির ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে রানি এলিজাবেথ সাক্ষাৎ করবেন।

২০২০ সালের মার্চে যুক্তরাজ্যে প্রথম করোনার সংক্রমণ ছড়ানোর পর থেকে ৯৫ বছর বয়সী রানি এলিজাবেথ অধিকাংশ সময় উইন্ডসর ক্যাসেলেই থাকছেন। তিনি ইতিমধ্যে করোনার দুই ডোজ টিকা নিয়েছেন।

করোনার কারণে রানি এলিজাবেথ বিদেশি রাষ্ট্রদূতসহ অন্যদের সঙ্গে তাঁর অধিকাংশ বৈঠক-সাক্ষাৎকার ভার্চ্যুয়ালি করে আসছেন। তবে জো বাইডেন ও জিল বাইডেনের সঙ্গে তিনি সশরীরেই সাক্ষাৎ করবেন।

গত ৯ এপ্রিল রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ৯৯ বছর বয়সে মারা যান। তাঁর শেষকৃত্যে রানিকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। তারপর গত ১১ মে পার্লামেন্টের অধিবেশন শুরুর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় তাঁকে প্রকাশ্যে দেখা গিয়েছিল।

গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাইডেন। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর জি-৭ সম্মেলনে অংশ নিতে তিনি প্রথম বিদেশ সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন। এই সফরে তিনি ব্রাসেলস ও জেনেভাতেও যাবেন। জেনেভায় ১৬ জুন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বাইডেন।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রানি এলিজাবেথ বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন

আপডেট সময় ১০:৩৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১