ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

বরগুনা প্রতিনিধি :বরগুনার আমতলীতে গলায় লিচুর বিচি আটকে পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম খলিলের ১৩ মাস বয়সী শিশু মুয়াজের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ মে) রাতে আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার বাসিন্দা ইব্রাহিম খলিল পুলিশ পরিদর্শক হিসেবে বরিশালের পুলিশ লাইন্সে কর্মরত আছেন। তিনি বুধবার বিকালে ছুটিতে বাসায় আসেন। বাবার নিয়ে আসা লিচুর খোসা ফেলে শিশু মুয়াজের হাতে তুলে দেন ফুফু রুবি বেগম। শিশু মুয়াজ লিচু মুখে নিয়ে গিলে ফেলে। এতে শিশুর গলায় বিচিসহ লিচু আটকে পড়ে।

এরপর দ্রুত স্বজনরা শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হক চৌধুরী শিশু মুয়াজের গলা থেকে লিচুর বিচি বের করেন। কিন্তু শিশুটি ততক্ষণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ওই রাতেই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রাত সাড়ে ৯টায় শিশু মুয়াজের মৃত্যু হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইমদাদুল হক চৌধুরী বলেন, শিশুটির গলায় লিচু আটকে নিশ্বাস বন্ধ হয়ে অনেক সময় অতিবাহিত হওয়ায় তার ব্রেইন এবং হার্ট ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, বেশিক্ষণ নিশ্বাস বন্ধ থাকার ফলে তার শরীর নীল রং ধারণ করে এবং অজ্ঞান হয়ে পড়ে। এ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর লিচু বের করে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে জরুরিভাবে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির নানা মাওলানা মো. রুহুল আমিন বলেন, মুয়াজকে বরিশাল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

আপডেট সময় ১২:২৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১