কক্সবাজার প্রতিনিধি :কক্সবাজারের উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই কিশোরকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মে) এস আই বরকত হোসেনের নেতৃত্বে তাদের আটক করে একদল পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া থিমছড়ি এলাকার শহীদুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (১৭) ও পূর্ব ভালুকিয়া এলাকার ছাব্বির আহাম্মদের ছেলে মো. ইউনুস।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর মোরশেদ জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











