ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

মুনিয়ার মৃত্যু: অডিও ক্লিপ ভাইরাল

ডেক্স রিপোর্ট :রাজধানীর গুলশানে ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় বেরিয়ে আসছে নতুন সব তথ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে একজন ব্যক্তি এবং এক নারীর কথোপকথন শোনা যায়।

বিভিন্ন  গণমাধ্যমে দাবি করা হয়, এই অডিও ক্লিপটি মামলায় আসামি করা ‘শিল্পপতি’ এবং গলায় ফাঁস নিয়ে ‘আত্মহত্যা’ করা মোসারাত জাহান মুনিয়ার।

অডিও ক্লিপে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, আমার টাকাটা দিয়া দিস, তুইই আমার টাকা নিছস। তরুণী বলেন, আল্লাহরে ভয় পান না আপনি? আপনাকে কে বলছে আমি ৫০ লাখ টাকা নিছি, আমি কোনো টাকা নেই নাই।

উত্তরে অন্যপাশ থেকে ওই তরুণীকে বারংবার অকথ্য ভাষায় গালাগালি করা হয়। যদিও অডিওক্লিপটিতে কথা বলা দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অডিওক্লিপটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ভাইরাল হয়েছে।

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গলায় ওড়না প্যাচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে কলেজছাত্রী মুনিয়ার পরিবার।

জানা যায়, মোসারাত জাহান মুনিয়া নামের ওই তরুণীর পরিবার কুমিল্লায় থাকত। তবে তিনি থাকতেন ঢাকায়।  উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করতেন ঢাকার একটি কলেজে।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী জানান, বাসাটির বাড়িওয়ালার কাছ থেকে পাওয়া চুক্তিপত্র অনুযায়ী ফ্ল্যাটটি মার্চ মাসের ১ তারিখে ভাড়া নেন মুনিয়া। তিনি আরও জানান, চুক্তিপত্র  অনুযায়ী অগ্রিম ২ লাখ টাকা দিয়ে প্রতি মাসে ১ লাখ টাকা ভাড়ার বিনিময়ে ওই বাসায় একাই থাকতেন কলেজছাত্রী।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

মুনিয়ার মৃত্যু: অডিও ক্লিপ ভাইরাল

আপডেট সময় ০১:১৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১