ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

বিস্কুট খাওয়ার অপরাধে শিশুকে গলা টিপে হত্যা, আটক ১

নাটোর প্রতিনিধিঃ  নাটোরের নলডাঙ্গায় বিস্কুট খাওয়াকে কেন্দ্র করে আহসান হাবিব (০৬) নামে এক শিশুকে গলা টিপে হত্যা করেছে প্রতিবেশী মো. আসিফ হোসেন নামে এক যুবক। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

রবিবার দুপুরে উপজেলার মহিষডাঙ্গা কারিগর পাড়া গ্রামের নির্মাণাধীন একটি নতুন বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, আসিফ হোসেন একটি বিস্কুটের প্যাকেট খাওয়ার উদ্দেশ্যে তাদের নির্মাণাধীন বাড়ি রাখেন। এর সেই বিস্কুট খেয়ে ফেলে আহসান হাবিব। এতে আসিফ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এর একপর্যায়ে শিশু আহসান মারা যান।

এরপর ঘটনাটি ধামাচাপা দিতে সন্ধ্যার দিকে মরদেহটি পার্শ্ববর্তী একটি ভুট্টার ক্ষেতে রেখে আসে আসিফ। পরে রাতে আসিফ নিজেই স্বজনদের খবর দেয় আহসান হাবিবকে খুঁজে পাওয়া যাচ্ছ না। এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে এলাকায় মাইকিং করে সন্ধান চাওয়া হয়।

এক পর্যায়ে আহসান হাবিবের বাবা ওই বাড়িতে গিয়ে সন্তানের স্যান্ডেল দেখতে পান। এসময় আসিফকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার দায় স্বীকার করে। তার কথামত ভুট্টার ক্ষেতে গিয়ে আহসান হাবিবের মরদেহ খুঁজে পান স্বজনরা। একই সঙ্গে তারা আসিফকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ রাত ১২ টার দিকে ঘটনাস্থল থেকে আহসান হাবিবের মরদেহটি উদ্ধার করেন। নিহত আহসান হাবিব ওই গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে। আর ঘাতক আসিফ একই গ্রামের মো. নাজির হোসেনের ছেলে। আহসান হাবিব ও আসিফ সম্পর্কে দুইজন আপন চাচাতো-জেঠাতো ভাই বলে জানা গেছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ রাত ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আজ সোমবার সকালে তার মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় ঘাতক আসিফকে আটক করা হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

বিস্কুট খাওয়ার অপরাধে শিশুকে গলা টিপে হত্যা, আটক ১

আপডেট সময় ০১:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১