ডেক্স রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী জনপ্রিয় আবৃত্তিকার মিজানুর রহমান প্রধানের বাবা আব্দুল ওয়াহেদ প্রধান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
স্থানীয় সময় শনিবার (১০ এপ্রিল) কুমিল্লা জেলার চান্দিনায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল ওয়াহেদ। মৃত্যুকালের তার বয়স হয়েছিলে ৮৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত আব্দুল ওয়াহেদ প্রধান ঢাকা জনস্বাস্থ্য বিভাগে চাকরি জীবন শুরু করেন। সর্বশেষ কুমিল্লা জেলার সিভিল সার্জন অফিসের ডিস্ট্রিক্ট হেলথ সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত অবস্থায় অবসর নেন।
সাধারণ মানুষ তথা নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য তিনি নানাভাবে উৎসাহিত করতেন। স্থানীয়ভাবে তিনি ‘স্যানিটারি সাহেব’ নামেই সবার কাছে পরিচিতি ছিলেন।
আব্দুল ওয়াহেদের ছেলে মিজানুর রহমান প্রধান দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের আলবেনিতে বসবাস করছেন। মিজান প্রধান নিউ ইয়র্কের সাহিত্য অঙ্গনে আবৃত্তিকার হিসেবে বেশ পরিচিত।
মিজানের স্ত্রী ফারহানা পলি উদীয়মান কবি ও লেখিকা। দেশ ও প্রবাসের সবার কাছে বাবার জন্য দোয়া কামনা করেছেন মিজানুর রহমান প্রধান।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











