ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দিনে পিকআপ চালক, রাতে ভয়ঙ্কর ডাকাত ওরা

ডেক্স রিপোটার : সাইফুল ইসলাম ওরফে তাজুকে (৪২) সবাই চেনেন পিকআপ ভ্যান মালিক হিসেবে। কিন্তু রাতের আঁধারে তিনি রাজধানীর বিভিন্ন দোকানে বিশেষ যন্ত্র ব্যবহার করে তালা ভেঙে চুরি-ডাকাতির নেতৃত্ব দেন। এ কাজে তাকে সহায়তা করেন মনির ও মিন্টু নামে দুইজন।

নিজের পিকআপ ভ্যানটির সাহায্যে এই দুই সহযোগীকে নিয়ে গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি করতে যান তাজু।

মনিরের কাজ গাড়ি চালানো। চক্রের তৃতীয় সদস্য মিন্টু দোকানের ভেতরে ঢুকে টাকা ও মূল্যবান মালামাল বস্তায় ভরে বের করে আনে।

করোনাভাইরাস মহামারির মধ্যে সম্প্রতি ফার্মেসিসহ রাজধানীর বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে বড় ধরনের চুরির ঘটনা ঘটে। সেগুলোর তদন্তে নেমে এই তিনজনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি বলছে, রাতের বেলা প্রথমে এ চক্রের সদস্যরা পিকআপ ভ্যান চালিয়ে রাজধানীর বিভিন্ন মার্কেট ও দোকান পর্যবেক্ষণ করে। দ্বিতীয় ধাপে কোন দোকানে চুরি বা ডাকাতি করবে তা ঠিক করে। আর তৃতীয় ধাপে সুবিধামতো বিশেষ যন্ত্রের সহায়তায় দোকানের তালা ভেঙে নগদ টাকা ও বিভিন্ন পণ্য চুরি করে।

চোরাই পণ্যগুলো অন্যান্য সহযোগীদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়।

সোমবার (১২ এপ্রিল) সকালে জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন সিআইডি ঢাকা মেট্রো-পূর্বের বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা।

তিনি বলেন, ডিএমপির শাহজাহানপুর থানার একটি মামলা তদন্ত করতে গিয়ে দেখা যায়, গত বছরের ৭ ডিসেম্বর রাত একটা থেকে ভোর ৫টার মধ্যে রাজধানীর শান্তিবাগ হোল্ডিংয়ের জারিয়া ফার্মেসি নামের একটি ওষুধের দোকানে তালা ভেঙে চুরি করে চক্রটি।

তারা দোকানে ঢুকে ওষুধ বিক্রির নগদ এক লাখ পঁচাত্তর হাজার টাকাসহ দোকানে থাকা ১৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন কোম্পানির ওষুধ চুরি করে।

ঘটনার বর্ণনা দিয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, মনির পিকআপ ভ্যানটি চালিয়ে দোকানের সামনে দাঁড় করিয়ে রাখে। চক্রের মূলহোতা মো. সাইফুল ইসলাম ওরফে তাজু বিশেষ যন্ত্র দিয়ে দোকানের তালা ভাঙে।

এরপর মিন্টু দোকানের ভেতর ঢোকে। এ সময় সাইফুল ও মনির দোকানের বাইরে থেকে শাটার নামিয়ে পিক-আপ নিয়ে দোকান থেকে একটু দূরে নিরাপদ জায়গায় অপেক্ষা করতে থাকে।

দীর্ঘক্ষণ পর দোকানের ভেতরে থাকা মিন্টু বাইরে অপেক্ষমাণ দুজনকে ফোন করে। এরপর তারা দোকানের সামনে গিয়ে শাটার খুলে বস্তা বের করে পিকআপ ভ্যানে তুলে পলিথিনে ঢেকে দ্রুত পালিয়ে যায়।

এই তিনজনকে শনিবার রাত ২টা থেকে অভিযান চালিয়ে তাদেরকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, ডেমরা ও ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে শাহজাহানপুরসহ ডিএমপির বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান কানিজ ফাতেমা।

ট্যাগস

দিনে পিকআপ চালক, রাতে ভয়ঙ্কর ডাকাত ওরা

আপডেট সময় ১১:০০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১