ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নওগাঁয় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় এক ব্যাক্তির ০৬ মাসের কারাদণ্ড

মাহবুবুজ্জামান সেতু, মান্দা, নওগাঁ প্রতিনিধিঃ   নওগাঁর মান্দায় মদ্যপ অবস্থায় এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার দায়ে চন্দন কুমার প্রামানিক (৩৫) নামে একব্যক্তিকে ০৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত চন্দন প্রামানিক উপজেলার কালিকাপুর ইউনিয়নের বড়মুল্লুক গ্রামের অমূল্য চন্দ্র প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানান, চন্দন কুমার মদ্যপ অবস্থায় জয়বাংলার মোড়ে জুয়েলের দোকানে মুক্তিযোদ্ধা সন্তোষ প্রামানিককে অকথ্য ভাষায় গালিগালাজসহ লাঞ্ছিত করে। সংবাদ পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুক্তিযোদ্ধা সন্তোষ প্রামানিককে উদ্ধার করে এবং চন্দনকে আটক করে।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক বলেন, মদপান করার অপরাধ স্বীকার করায় চন্দন কুমারকে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নওগাঁয় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় এক ব্যাক্তির ০৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় ০৬:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১