ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

রাজশাহীতে দুটি বাসে আগুন

রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।  রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী নগরের নওদাপাড়া ট্রাক টার্মিনালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, টার্মিনালের ভেতর পার্কিংয়ে রাখা দুটি বাসের মধ্যে একটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ওই আগুন পাশে থাকা আরেকটি বাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ আরও জানিয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে আগুন দেয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাস দুটি টার্মিনালে টানা ৯ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাসের চাকার আশপাশে ঘাস গজিয়েছে। ওই জায়গায় কেউ গিয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

রাজশাহীতে দুটি বাসে আগুন

আপডেট সময় ১০:৫৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১