ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় গর্তে পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে এ ঘটনা ঘটে।

স্টাফ রিপোর্টার   গাইবান্ধা : খেলার সময় গর্তে পড়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে । শুক্রবার (১৯ মার্চ) বিকেলে  গাইবান্ধার  সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে এ ঘটনা ঘটে

সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামের মাসুদ মিয়ার ছেলে হযরত আলী (৭) ও আবির (৫ ) এবং শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার দুপুর থেকে তারা নিখোঁজ ছিল। বিকেলে বাড়ির পাশের গর্ত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) বুলবুল ইসলাম  বলেন, ওই শিশুদের বাড়ির সামনের রাস্তা সংস্কারের কাজ চলছিল। রাস্তার সংস্কার কাজে মাটি তোলার পর গর্ত সৃষ্টি হয়। বিকেলে ওই তিন শিশু রাস্তার পাশে খেলার সময় সেই গর্তে পড়ে যায়। সেখানে মাটি চাপা পড়ে তারা। পরে বিভিন্ন খানে খোঁজাখুঁজির পর ওই গর্ত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

গাইবান্ধায় গর্তে পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৬:১৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১