ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নজরুল হক চাঁন মিয়া নামের এক ব্যক্তিকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে ফারুক হোসেনকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে কথা কাটাকাটির জেরে বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন ছেলে ফারুক হোসেন।

মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, গত ২০ ফেব্রুয়ারি সকালে নজরুল ইসলাম চাঁন মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেন ছেলে ফারুক হোসেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ১১টার দিকে নজরুল ইসলাম মারা যান।

এ ঘটনার পরদিন ২১ ফেব্রুয়ারি নিহতের অপর ছেলে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার ফারুক হোসেনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

আপডেট সময় ০৬:৪৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১