ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গাইবান্ধায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দৃর্বৃত্তরা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ঘরে ঢুকে মোহাম্মদ আলী (৬৬) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দৃর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী ওষুধের ব্যবসা করতেন বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী  বলেন, রাতে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা মোহাম্মদ আলীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর পরই গাইবান্ধা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়৷

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত মোহাম্মদ আলী ওষুধের পাশাপাশি নকল মুদ্রা ও পুতুলের ব্যবসায় জড়িত ছিলেন। ব্যবসায়িক দ্বন্দ্ব ও টাকা বাটোয়ারার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

নিহতের স্ত্রী মর্জিনা বেগমের দেয়া তথ্য অনুযায়ী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়ছে। তাদের মধ্যে একজন স্থানীয়, একজনের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার মরুয়াদহ গ্রামে ও আরেকজনের বাড়ি নেত্রকোনা জেলায়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গাইবান্ধায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দৃর্বৃত্তরা

আপডেট সময় ০২:৪৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১