ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

যশোরে ভাতিজার হাতে চাচা খুন

যশোর প্রতিনিধি: যশোরে মানসিক ভারসাম্যহীন ভাতিজার ধারালো বটির কোপে আবুল কাশেম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ভাতিজা আলালকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ভাতুড়িয়া গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে।

আটক আলাল একই গ্রামের রওশন আলীর ছেলে। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা। পুলিশ জানায়, বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে আবুল কাসেম নারায়ণপুর মোড়ে চায়ের দোকানে যান।

সেখানে মানসিক ভারসাম্যহীন আলাল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো বটি দিয়ে চাচার মাথায় কোপ দেয়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা কাশেমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম  বলেন, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মানসিক ভারসাম্যহীন ভাতিজাকেও আটক করা হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

যশোরে ভাতিজার হাতে চাচা খুন

আপডেট সময় ০১:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১