মাহবুবুজ্জামান সেতু, মান্দা, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ছেলে এবং ছেলের বৌ এর উপর অভিমান করে শরিফুল বেওয়া (৫০) নামের এক মহিলা গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা করেছে বলে জানাগেছে।
নিহত শরিফুল বেওয়া উপজেলার ১১ নং কালিকাপুর ইউনিয়নের চক রঘুনাথ গ্রামের মৃত মকবুল হোসেনের স্ত্রী।
শনিবার এ ঘটনাটি ঘটে। জানা গেছে, শরিফুল বেওয়া তার ছেলে এবং ছেলের বৌ এর উপর অভিমান করে শনিবার (৩০ জানুয়ারি ) সকালে সবার অগোচরে একটি গ্যাসবড়ি খেয়ে অসুস্থ হয়ে পরে।
এরপর বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়া হয়।এরপর বিকেল সাড়ে ৪ টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ওইদিন সকালে তার ছেলের বৌ এর সাথে বালিশ নিয়ে একটু বাকবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে তার অার্মি চাকুরীরত ছেলের বৌ বিষয়টি মোবাইল ফোনে তার ছেলেকে জানায়। এরপর তার ছেলে এবং ছেলের বৌ অনেক বাজে বাজে কথা বলে এবং বলে যে সবাই মরে তুই মরতে পারিস না? অাল্লাহ তোর মরণ দেয় না? এসব কথায় রাগ সহ্য করতে না পেরেই সে অাত্মহত্যার পথ বেঁছে নেয় বলে জানান অনেকে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











