ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ছুটির দিনে ঘরেই রাঁধুন ‘অরেঞ্জ চিকেন’

মুরগির মাংস দিয়ে আমরা বিরিয়ানি, কোরমা, রোস্ট, ভুনা ইত্যাদি খেয়ে থাকি? তবে খাবারের স্বাদে একটু ভিন্নতা আনতে চান? তাহলে খাবারের মেন্যুতে যোগ করুন একটু ভিন্ন স্বাদের অরেঞ্জ চিকেন। অতিথি আপ্যায়ন কিংবা উৎসবে রাখতে পারেন এই পদটি।

এই পদ ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সবারই পছন্দের। হাতের কাছে থাকা খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যায় এই খাবারটি। চলুন তবে জেনে নেয়া যাক অরেঞ্জ চিকেন তৈরির রেসিপিটি-

উপকরণঃ সসের জন্য- পানি দেড় কাপ, কমলার রস দুই টেবিল চামচ, লেবুর রস ১/৪ কাপ, রাইস ভিনেগার ১/৩ কাপ, সয়া সস আড়াই টেবিল চামচ, কমলার খোসা কুচি এক টেবিল চামচ, ব্রাউন সুগার এক কাপ, আদা কুচি আধা চা চামচ, রসুন কুচি আধা চা চামচ, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, শুকনো মরিচের ফাঁকি, কর্নস্টার্চ তিন টেবিল চামচ, পানি দুই টেবিল চামচ।

মুরগির জন্যঃ
চামড়া ও হাড়ছাড়া দুইটি মুরগি আধা ইঞ্চি টুকরো করে কাটা, ময়দা এক কাপ, লবণ পরিমাণ মতো, কালো মরিচের গুঁড়া ১/৪ চা চামচ, অলিভ অয়েল তিন টেবিল চামচ।

প্রণালী: প্রথমে দেড় কাপ পানিতে সস তৈরির সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে থাকুন। মাঝে মাঝে নেড়ে দিন। এভাবে ৫ থেকে ১০ মিনিট মিশ্রণটি ফুটিয়ে একটু ঘন হলে নামিয়ে ১০ থেকে ১৫ রেখে ঠাণ্ডা করুন। এবার মুরগির টুকরোগুলো একটি জিপলক ব্যাগে বা ঢাকনাসহ বাটিতে নিন। সামান্য সস দিয়ে মাখিয়ে ফ্রিজে দুই ঘণ্টার জন্য রেখে দিন মাংস। এর মধ্যে অবশ্যই ময়দা, লবণ ও কালো মরিচের গুঁড়া মেশাতে ভুলবেন না।

দুই ঘণ্টা পর একটি প্যানে অলিভ অয়েল দিয়ে হালকা আঁচে মুরগির টুকরোগুলো ভেজে নিন। নামিয়ে টিস্যুর উপরে রাখুন ভাজা মাংসের টুকরোগুলো। সবগুলো ভাজা হয়ে গেলে ওই প্যানেই সস দিয়ে মুরগির মাংসগুলো ভালো করে নেড়েচেড়ে পাঁচ মিনিট ঢেকে রান্না করুন। এরপর পরিবেশন করুন গরম গরম অরেঞ্জ চিকেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ছুটির দিনে ঘরেই রাঁধুন ‘অরেঞ্জ চিকেন’

আপডেট সময় ০৬:০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১