ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এসি বিস্ফোরণের ঘটনায় ১ জনের মৃত্যু

ছবিঃ প্রতিকী

স্টাফ রিপোর্টার: গুলশান-২ নম্বরের ৯৩ নম্বর রোড এলাকায় ১৪ তলা ভবনের নিচ তলায় এসি বিস্ফোরণের ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।বুধবার (১৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গুলশান-২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর বাসার ১৪ তলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনটির এসি কন্ট্রোল রুম থেকে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এর আগে ডিএমপি গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বাংলানিউজকে বলেন, ওই ভবনে এসি বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার নাজমা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পর আগুন দেখতে পায়নি। তবে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের ইউনিট সেখানে অবস্থান করছে।

ট্যাগস

এসি বিস্ফোরণের ঘটনায় ১ জনের মৃত্যু

আপডেট সময় ০৪:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১