ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মহাদেবপুরে মাদ্রাসা ছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার

মহাদেবপুর, নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর মহাদেবপুরে রাব্বী (৯) নামে এক মাদ্রাসা ছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার খাজুর ইউনিয়নের ‘কুঞ্জবন দারুল উলুম কওমী মাদ্রাসা ও বে-সরকারি শিশু সদন’র পাশের মাঠ থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।

সে ওই মাদ্রাসার ছাত্র ও কুঞ্জবন মাস্টারপাড়া এলাকার রমজান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টায় রাতের খাবার খাওয়ার জন্য মাদ্রাসা থেকে তাদের ভাড়া বাড়ি কুঞ্জবন এলাকার মাস্টারপাড়া যান রাব্বী। কিন্তু সে আর মাদ্রাসায় ফিরে আসেনি।

পরদিন সকাল সাড়ে ৮ টায় মাদ্রাসার পাশের মাঠে তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

চাঞ্চল্যকর এ ঘটনা জানতে পেরে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মামুন আল চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুরের দায়িত্বপ্রাপ্ত সার্কেল) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

এ ঘটনায় ওই মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল মতিন ও মাওলানা রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মহাদেবপুরে মাদ্রাসা ছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১