ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

আফগানিস্তানে মাদ্রাসায় বিমান হামলায় ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:  আফগানিস্তানে একটি মাদ্রাসায় বিমান হামলায় ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন মাদ্রাসাটির শিশু শিক্ষার্থী এবং বাকিজন তাদের নামাজের ইমাম।

বিবিসি জানায়, উত্তর আফগান প্রদেশ তাকারের রাজধানী তালুকান শহরের কাছেই হাজারা কুরলুক গ্রামে এ হামলার ঘটনা ঘটে। তবে আফগান সরকারের দাবি, ওই হামলা ১২ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

প্রদেশটিতে তালেবান হামলায় ৩০ জনের বেশি আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার পর এ বিমান হামলা চালানো হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, মাদ্রাসার সঙ্গে সংযুক্ত মসজিদে ওই বিমান হামলা হয়। সেসময় নামাজের ইমাম ও শিশুরা মসজিদটিতে ছিল। এ হামলায় আহত হয়েছে আরও ১৪ জন।

হাসপাতালের চিকিৎসকেরা জানান, হতাহতদের অধিকাংশই শিশু। তবে মাদ্রাসায় হামলা এবং শিশু হতাহতের খবর ‘ভুয়া’ বলে জানিয়েছে আফগান সরকার। যদিও বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আফগানিস্তানে শান্তিচুক্তি নিয়ে মার্কিন সরকার ও তালেবানদের মধ্যে আলোচনা চলাকালীন গত কয়েক সপ্তাহে আফগান সরকার ও ইসলামি সশস্ত্র গোষ্ঠীটির মধ্যে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এতে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক লোক নিহত হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

আফগানিস্তানে মাদ্রাসায় বিমান হামলায় ১২ জন নিহত

আপডেট সময় ০৬:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০