ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

সিঙ্গাপুরে জনসংখ্যা কমলো

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরে ২০০৩ সালের পর এই প্রথমবারের জনসংখ্যা মতো কমেছে। সম্প্রতি করোনাভাইরাসের কারণে বিদেশি এবং অনেক স্থায়ী বাসিন্দা দেশ ছাড়েন।

জনসংখ্যার হিসাবে এর প্রভাবই পড়েছে।

বার্ষিক জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরে বসবাসরত মানুষের সংখ্যা প্রায় ১৮ হাজার কমেছে। মোট জনসংখ্যা প্রায় ৫৭ লাখে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় দশমিক ৩ ভাগ কম। এর মধ্যে বিদেশিদের সংখ্যা ২ ভাগ কমে প্রায় সাড়ে ১৬ লাখ হয়েছে।

যদিও বিশ্বের নিম্ন জন্মহারের দেশগুলোর মধ্যে অন্যতম সিঙ্গাপুরে বিদেশিরাই জনসংখ্যা বাড়াতে ভূমিকা রেখেছে। গত ২০ বছরে সেখানে বিদেশি জনসংখ্যা বাড়ে দ্বিগুণেরও বেশি।

এবার করোনার কারণে অর্থনৈতিকভাবে বড় ধরনের ধাক্কা খেয়েছে সিঙ্গাপুর। সরকারি হিসাবে চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি ৫ থেকে ৭ শতাংশ কমে যেতে পারে।

এমন অবস্থায় বিদেশিরা দূরে থাক নিজেদের বাসিন্দাদেরই কর্মসংস্থান নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। স্থানীয়দের চাকরি নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানে বিদেশি নিয়োগে নানা কড়াকড়িও আরোপ করা হয়েছে৷

যদিও এ নিয়ে সরকারের মধ্যেই ভিন্নমত রয়েছে। কারণ, এর ফলে দীর্ঘমমেয়াদে ব্যবসা বাণিজ্যের আরও ক্ষতি হওয়ার আশঙ্কা আছে।

চলতি মাসের শুরুতে দেশটির প্রধানমন্ত্রী লী সিয়েন লুং এক ভাষণেও বলেন, ‘‘আমরা সবকিছু বন্ধ করে দিচ্ছি আমাদের দেশে আর বিদেশিদের প্রয়োজন নেই, এমন ভুল ধারণা দেওয়া থেকে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে৷’’

সূত্র: রয়টার্স

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

সিঙ্গাপুরে জনসংখ্যা কমলো

আপডেট সময় ১০:৪০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০