ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

নিয়ামতপুরে সাপের কামড়ে মা-ছেলের মৃত্যু

নিয়ামতপুর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সাপের কামড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের কয়াশ গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন কয়াশ গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী নূর জমিলা (৫০) ও তাঁর ছেলে মনিরুল ইসলাম (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতের খাবার খেয়ে নূর জমিলা ও তাঁর ছেলে মনিরুল নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিকে বিষধর সাপ প্রথমে নূর জমিলাকে কামড় দেয়। মায়ের চিৎকারের আওয়াজ পেয়ে মনিরুল মায়ের ঘরে ছুটে যান। এ সময় মনিরুলকেও কামড় দেয় সাপ।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাঁদের গ্রামের এক ওঝার কাছে নিয়ে যান। ওঝার কাছে ঝাড়ফুঁক করার পরে অবস্থার আরও অবনতি হলে সকালে তাঁদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সাপের বিষ নিষ্ক্রিয় করার ওষুধ (অ্যান্টিভেনম) না থাকায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেল নেওয়ার পর কিছুক্ষণ পরেই তাঁদের মৃত্যু হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

নিয়ামতপুরে সাপের কামড়ে মা-ছেলের মৃত্যু

আপডেট সময় ০৮:৩৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০