ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চট্টগ্রামে ঘাতক বাস কেড়ে নিল যুবকের প্রান

বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় আহত সিএনজি অটোরিক্সার আরোহী মো. হাসান (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই আবদুর রহিম।তিনি উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকার নুরুল কবিরের পুত্র।

একইদিন সকাল ৭টায় উপজেলার পদুয়া সিকদার দিঘী পাড় এলাকায় চট্টগ্রামমুখী সিএনজি চালিত অটোরিক্সা ও বিপরীতমুখী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে সিএনজি অটোরিক্সায় থাকা চার আরোহী গুরতর আহত হন। দুমড়ে-মুচড়ে যায় অটোরিক্সাটি।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এবং অন্যদেরকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকার আহমদুর রহমানের পুত্র মো. শোয়াইব (৩৫), একই ইউনিয়নের আতিয়ার পাড়ার মোকতার আহমদের পুত্র মো. আরিফ (১৫) ও চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের একরামুল হকের পুত্র মো. রাশেদ (৩৮)।

দোহাজারী হাইওয়ে থানার এসআই জাকির হোসেন জানান, ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিক্সা থানা হেফাজতে রয়েছে। বাসের চালক ও সহকারী পালিয়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চট্টগ্রামে ঘাতক বাস কেড়ে নিল যুবকের প্রান

আপডেট সময় ০৫:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০